,

বেনাপোল সীমান্তে ২০টি সোনার বারসহ আটক ১

news-image

নিজস্ব প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ সবুজ (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি।

ভারতে পাচারকালে রবিবার সকাল ৯টায় বেনাপোল বন্দরের ২২ নম্বর গেইটের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

আটক সবুজ বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, বেনাপোল সীমান্ত পথে বড় একটি সোনার চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান নজরদারি বাড়ায় বিজিবি। একপর্যায়ে সন্দেহভাজন এক ইজিবাইক চালককে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে