রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই থেকে ই-পাসপোর্ট

news-image

নিউজ ডেস্ক : চলতি বছরের জুলাই মাসেই বাংলাদেশে চালু হচ্ছে ই-পাসপোর্ট। জার্মানির একটি কোম্পানির সঙ্গে এরইমধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই পরিষেবা চালু হলে বাংলাদেশ ঢুকবে নতুন যুগে। অত্যাধুনিক প্রযুক্তির এ পাসপোর্টের একটি ‘চিপ’ সহজ করে দেবে বিশ্বভ্রমণ।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্টের নমুনা কপি (Specimen copy) এরইমধ্যে অনুমোদন দিয়েছেন। যেটি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর আরেকটি যুগান্তকারী পদক্ষেপ।

বর্তমানে ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট চালু রয়েছে বিশ্বের ১১৮টি দেশে। ১১৯ নম্বর দেশ হিসেবে ই-পাসপোর্টের যুগে ঢুকে পড়া এগিয়ে রাখবে বাংলাদেশকে। নিরাপত্তা চিহ্ন হিসেবে ই-পাসপোর্টে থাকবে চোখের মণির ছবি ও আঙুলের ছাপ। আর এর পাতায় থাকা চিপসে সংরক্ষিত থাকবে পাসপোর্টধারীর সব তথ্য। ফলে কঠিন হবে পরিচয় গোপন করা।

এখন দেশের প্রায় দুই কোটি মানুষ মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) মালিক। প্রতিদিন গড়ে ২০ হাজার মানুষ পাসপোর্টের জন্য আবেদন করছে। সময়মতো পাসপোর্ট দিতে গিয়ে হিমশিম খাচ্ছে পাসপোর্ট অফিসগুলো। ২০১০ সালে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) চালু হওয়ার সময় যেসব যন্ত্রপাতি ব্যবহার হচ্ছিল সেগুলো দিয়েই এখনো কাজ চলছে। এসব যন্ত্রের অধিকাংশ বিকল। এক যন্ত্রের পার্টস অন্য যন্ত্রে বসিয়ে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে কাজ।

ই-পাসপোর্টে এভাবে বসবে চিপসূত্র জানায়, ২০১৬ সালে এমআরপির পাশাপাশি ই-পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। একই সময় পাসপোর্টের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী যে দিন থেকে ই-পাসপোর্ট চালু হবে সেদিন থেকে এমআরপি পাসপোর্ট রিনিউ করতে গেলে ই-পাসপোর্ট করতে হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডাসহ ১১৮টি দেশে ই-পাসপোর্ট চালু আছে। বর্তমানে সাধারণ ও জরুরি পাসপোর্ট করতে যথাক্রমে তিন হাজার ও ছয় হাজার টাকা ফি দিতে হয়। মেয়াদ পাঁচ বছর।

এ জাতীয় আরও খবর

আজ শপথ, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টিকে গ্রামের বাড়িতে দাফন, শোকে স্তব্ধ মাদারীপুর

কাপাসিয়ায় পরিবারের পাঁচ সদস্য হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী

ঘরেই তৈরি করুন মজাদার সেমাই কাস্টার্ড

বেগুনি শাড়িতে নজর কাড়লেন মেহজাবীন, মুগ্ধ ভক্তরা

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

তুরস্ককে বাদ দিলে ইউরোপের ভবিষ্যৎ অপূর্ণ থাকবে: এরদোয়ান

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজে গভীর রাতে ছাত্রীদের বিক্ষোভ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে স্থগিত পদক প্রদান অনুষ্ঠান

পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়