রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের রিকশায় ক্যাটরিনা-আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ইতিমধ্যেই ট্রেলারে বাজিমাত করেছেন বামন শাহরুখ। এবার প্রকাশ্যে এলো ক্যামেরার পেছনের একটি স্থিরচিত্র।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন শাহরুখ খান। যেখানে দেখা যাচ্ছে- রিকশা চালাচ্ছেন বাদশা এবং তার পেছনে ছবির দুই নায়িকা। তিনজনই পরেছেন একই রকম পোশাক। সাদা রঙা টি শার্ট ও জিন্স প্যান্ট।

ছবিটির ক্যাপশনে কিং খান লিখেছেন, ‘পাগলামির মাধ্যমেই সেরা স্মৃতি তৈরি হয়। দুই নারী যখন আমাকে নিয়ে যাচ্ছে ঘুরতে…’

‘জিরো’তে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ। ছবির কাহিনীও আবর্তিত হবে বামন শাহরুখকে নিয়েই। এতে একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। অন্যদিকে মানসিকভাবে প্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করবেন আনুশকা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা