রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির শেষ ভাগে শিলাবৃষ্টি-বজ্রঝড়

news-image

নিজস্ব প্রতিবেদক : মাঘের শেষ আর ইংরেজি ফেব্রুয়ারি মাসের শুরুতে আরেকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছিলো আবহাওয়া অধিদফতর। তবে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। আর এ মাসের শেষ ভাগে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়েরও আশঙ্কা রয়েছে। তবে উত্তরাঞ্চলে আগামী দু’একদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার দীর্ঘ মেয়াদী পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠকে জানুয়ারি মাসে সংঘটিত আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এসব আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

জানুয়ারি মাসের প্রাপ্ত আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এল নিনো/লা নিনো’র অবস্থা বিশ্লেষণ করে ফেব্রুয়ারি মাসের জন্য দীর্ঘ মেয়াদী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে ১টি মৃদু (৮-১০ সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা/মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে। তবে ফেব্রুয়ারি মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

‘ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।’

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, চলমান শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে এ মৌসুমের শৈত্যপ্রবাহ বিদায় নিচ্ছে। তবে দু’এক জায়গায় বিচ্ছিন্নভাবে দু’একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেগুলো বেশি প্রভাব ফেলবে না। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে।

তাপমাত্রা, শৈত্যপ্রবাহ, কুয়াশা, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা জানুয়ারি মাসের পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ ছিলো বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের