রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার লাশ রেখে চোখে অশ্রু নিয়ে পরীক্ষা দিল তাহমিনা

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বাড়িতে বাবার লাশ রেখে চোখে অশ্রু নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে তাহমিনা (১৬)। বৃহস্পতিবার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

এদিন তার বাংলা আবশ্যিক প্রথমপত্র পরীক্ষা ছিল। বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও সহপাঠী ও বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় ওই ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ঘটনায় বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রেএক শোকের ছায়া নেমে এসেছে।

এক হাতে চোখ মুছে ও অন্য হাত দিয়ে খাতায় উত্তরপত্র লিখতে দেখা যায় তাহমিনাকে। সংবাদ পেয়ে সংশ্লিষ্ট পরীক্ষার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিট্রেট পূরবী গোলদার ওই শিক্ষার্থীকে কেন্দ্রে গিয়ে সান্ত্বনা দেন।

এ সময় আবেগঘন পরিবেশ বিরাজ করে ওই রুমে। সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, তাহমিনার বাবা মো. তোফাজ্জেল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মধ্য বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা