,

কাতারে হচ্ছে না বিশ্বকাপ!

qutar_WC_bg_354939590আরবের গরম আবহাওয়ার কারণে ২০২২ ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন ফিফার এক্সিকিউটিভ কমিটির সদস্য থিও জাওয়ানজিগার।

সাবেক জার্মান ফুটবল এসোসিয়েশনের এই প্রেসিডেন্ট আরো জানান, বিশ্বকাপে কাতার দর্শক-সমর্থকদের স্বাস্থ্যগত ব্যাপারে কোন রকম নিশ্চয়তা দেয়নি। যদিও দেশটির পরিকল্পনা অনুযায়ী খেলার সময় স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা থাকবে।

জাওয়ানজিগার বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি, কাতার বিশ্বকাপ আয়োজন করতে পারবেনা। এই আবহাওয়ার মধ্যে বিশ্বকাপ আয়োজনে তারা এখন পর্যন্ত কোন দায়িত্ব নেয়নি।’

তিনি আরো বলেন, ‘আয়েজোনকারী দেশ বলেছে তারা মাঠের ভিতর শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা রাখবে। তবে বিশ্বকাপ শুধুমাত্র মাঠের ভিতরেই সীমাবদ্ধ না। সারা বিশ্ব থেকে সে সময় মানুষ কাতারে বেড়াতে আসবে। আর এই আবহাওয়ার কারণে তাদের জীবন অসহনীয় হতে পারে।’

এদিকে তার এই অভিমতের বিপরীতে আয়োজনকারী সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এটি জাওয়ানজিগারের একটি ব্যক্তিগত মতামত মাত্র। তিনি তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। আমরা তার কথার উপর ভিত্তি করে কোন মন্তব্য করব না।’



এর আগে ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার জানিয়েছিলেন, কাতারকে বিশ্বকাপ আয়োজনকারী দেশ হিসেবে বিবেচনা করা তাদের ভুল ছিল। ফিফা এখন চাচ্ছে এই আসরটি যেন শীতকালের দিকে নিয়ে যাওয়া হয়। 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস