রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলার ঘটনায় তিন মামলা, গয়েশ্বরসহ আসামি ৮০০

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে নেতাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর বিএনপির কর্মীদের হামলা ও প্রিজনভ্যান ভাঙচুরের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় তিনটি মামলা হয়েছে।

রমনা ও শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলাগুলোর মধ্যে রমনা থানার বিশেষ ক্ষমতা আইনে একটি এবং শাহবাগ থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে।

এদিকে, দায়ের করা এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটশ’ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার বিকালে আদালতে হাজিরা শেষে বেগম খালেদা জিয়া ফিরে যাওয়ার পথে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিকাল পৌনে ৪টার দিকে বিএনপি নেতা-কর্মীরা জাতীয় ঈদগাহ ময়দান গেটের সামনে থেকে প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুই নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন। সংঘর্ষে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আশরাফুল আজিমসহ তিনজন পুলিশ সদস্য এবং বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে ২২ জন নেতা-কর্মীকে আটক করে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা