রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের জনপ্রিয় গানে নেচে মাতালেন শাবনূর-রিয়াজ

news-image

বিনোদন প্রতিবেদক : মাইক্রোফোন হাতে মঞ্চে দাঁড়ালেন প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসান। আগেই ঘোষণা দিয়েছেন বাবার গাওয়া বেশকিছু জনপ্রিয় গান গাইবেন তিনি।

প্রথমেই গান ধরলেন ‘অনেক সাধনার পরে আমি, পেলাম তোমার মন’। তার সঙ্গে গুনগুন করে গাইতে শুরু করেন মঞ্চের সামনে বসা দর্শকরাও। গান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রিয়াজের হাত ধরে মঞ্চে ওঠেন শাবনূর। সঙ্গে ছেলে শাবনূরের ছেলে আইজান।

‘ভালবাসি তোমাকে’ ছবির এই গানটির সঙ্গে পর্দায় দর্শক মাতিয়েছেন রিয়াজ-শাবনূর। আজ আবারও দু’জনই একসঙ্গে নেচে মঞ্চ মাতালেন তারা। তাদের নাচে উপস্থিত সবাই কড়তালিতে পুরো আয়োজনটিকে উপভোগ্য করে তুলেন।

এরপর ফেরদৌস মঞ্চে আসেন, তিনিও শাবনূরের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ দেন দর্শকদের।

রাজধানীর অদূরে গাজীপুরের মেঘবাড়ী রিসোর্টে মঙ্গলবার (৩০ জানুয়ারি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। আর সেখানে সংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে এমন চমক দেন এক সময়ের জনপ্রিয় এই জুটি।

রিয়াজ-শাবনূরের পর একই মঞ্চে ওঠেন তারকা দম্পতি জুটি নাঈম-শাবনাজ। বহুদিন পর বড় কোনো অনুষ্ঠানে একসঙ্গে এই দম্পতির দেখা মিললো। নিজেদের অভিনীত কয়েকটি গানের সঙ্গে কোমর দোলান তারাও।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা