রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিং না কাপুর, দীপিকাকে ‘বউ’ করতে দুই রণবীরের পরিবারের টানাটানি!

news-image

বিনোদন ডেস্ক : ‘পদ্মাবত’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর। সিনেমা দেখার পর দীপিকার অভিনয়ের প্রশংসা করে তাঁকে ভরিয়ে দেন তারা। এমনকি উপহারও পাঠান, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নায়িকা। পরে ঋষি এবং নীতু কাপুরকে পাল্টা ধন্যবাদও জানাতে ভুলেননি দীপিকা।

জি নিউজের খবর, দীপিকার উপর রণবীর কাপুরের বাবা-মায়ের স্নেহ দেখে বলিউডের একটি অংশ মনে করছে, প্রাক্তন বান্ধবীর সঙ্গে আবার কি তাহলে তার সম্পর্কে জোড়া দিয়ে চলেছে রণবীর কাপুর? দীপিকাকে ছেলের বউ করে আনার জন্য কি সক্রিয় হচ্ছেন কাপুর দম্পতি? যদিও এমন গুঞ্জনের বিষয়ে এখনও কোনো পক্ষই মুখ খোলেননি।

এদিকে, পদ্মাবত মুক্তির আগে শ্রীলঙ্কায় গিয়ে দীপিকা পাডুকনকে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি এবং হিরের গয়না উপহার দিয়েছেন রণবীর সিং-এর বাবা-মা। দীপিকাকে শিগগিরই সিং বাড়ির বউ করে নিয়ে যাবেন বলেই রণবীরের বাবা-মায়ের ওই উদ্যোগ বলেই মনে করছে বলিউডের একাংশ। যদিও এই মুহূর্তে বিয়ে করে সংসার পাতানোর কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন দীপিকা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা