রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে প্রেম, দেখা করতে গিয়ে পিটুনি খেলেন প্রেমিক!

news-image

নিজস্ব প্রতিবেদক : মোবাইলে প্রেমের সূত্র ধরে গভীর প্রেমে মজেন রাশেদুল ইসলাম (২২) নামের এক প্রেমিক। এরপর প্রেমিকার সঙ্গে দেখা করতে যান তিনি। তবে এটাই কাল হয়ে দাড়ায় রাশেদুলের। তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত রবিবার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে।

রাশেদুল পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার দূর্গাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চড়ইকোল গ্রামের এক মেয়ের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের আটঘড়িয়া উপজেলার রাশেদুল ইসলামের। রবিবার দেখা করার জন্য প্রেমিককে ডেকে নেন প্রেমিকা। সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে দেখা করতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে যান রাশেদুল। ওদিন সন্ধ্যায় তারা দু’জন ঘরে বসে গল্প করার সময় প্রেমিকার বাবা ও অন্যান্য স্বজনরা রাশেদুলকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাশেদুলকে কাঠ, হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে দা দিয়ে মাথায় কোপ দিলে রক্তাক্ত হয়ে অচেতন হয়ে পড়েন রাশেদুল।

খবর পেয়ে থানা পুলিশ অচেতন অবস্থায় সোমবার ভোরে রাশেদুলকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ বা মামলা করেনি বলে জানা গেছে।

চাটমোহর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাশেদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা