রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিএনপিকর্মীরা ‘ছিনিয়ে নেওয়ার’ পর গ্রেপ্তার ৬৯

news-image

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে আটক দুই নেতাকে প্রিজন ভ্যান থেকে বিএনপিকর্মীরা ‘ছিনিয়ে নেওয়ার’ পর ৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জিয়া ট্রাস্ট দুর্নীতির মামলায় মঙ্গলবার পুরান ঢাকার বকশীবাজারে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেরার পথে হাই কোর্ট এলাকায় এই সংঘর্ষ বাঁধে।

খালেদার হাজিরার দিন বরাবরই বিএনপির নেতা-কর্মীরা হাই কোর্ট থেকে শুরু করে বকশীবাজার এলাকায় জড়ো হয়ে আসছেন। তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই পুলিশের সংঘাত ঘটছিল।

মঙ্গলবারও কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হলে সেখান থেকে দুজনকে ছিনিয়ে নেওয়া হয় বলে

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান।

তিনি বলেন, “তিনি (খালেদা জিয়া) আদালত থেকে ফেরার পথে হাই কোর্টের সামনে তার উপস্থিতিতেই পুলিশের প্রিজন ভ্যানে হামলা করে দুজন নেতাকে ছিনিয়ে নেয় কর্মীরা।”

ছিনিয়ে নেওয়া ওই দুই নেতার নাম জানাতে পারেননি তিনি।

হামলাকারীরা পুলিশের প্রিজন ভ্যানের কাচ ভেঙে ফেলে; কয়েকজন পুলিশ সদস্যকে পেটানোর পাশাপাশি অস্ত্রও ভেঙে ফেলে তারা।

রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজিমুল হক বলেন, “কদম ফোয়ারার সামনে খালেদা জিয়ার বহর থেকে একটি প্রিজন ভ্যানের ওপর অতর্কিত হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা।

“ভাংচুরের ঘটনায় তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের উপর হামলা চালায় এবং ইট নিক্ষেপ করে। এতে আমিসহ অন্তত চারজন পুলিশ সদস্য আহত হয়েছে।”

তবে আজিম দাবি করেন, ওই সময় পর্যন্ত প্রিজন ভ্যানে কোনো আসামিকে তোলা হয়নি।

উপকমিশনার মারুফ বলেন, “আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি। কোনো কারণ ছাড়াই তারা পুলিশের উপর হামলা চালিয়েছে। বহরে খালেদা জিয়া থাকায় আমরা বড় ধরনের অ্যাকশনে যাইনি।”

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, পুলিশের প্রিজন ভ্যান ভাংচুর, ইট নিক্ষেপ, পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

ঘটনাস্থল থেকে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে উপকমিশনার মারুফ জানান।

এর আগে গত ৩ জানুয়ারিও খালেদা আদালত থেকে ফেরার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল বিএনপি নেতাকর্মীদের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা