সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ কোটির ক্লাবে পদ্মাবত

news-image

পদ্মাবত মুক্তির আগেই একাধিক অভিযোগ তুলেছিল রাজপুত সংগঠনগুলি। ছবিতে রানি পদ্মাবতীর চরিত্রকে বিকৃত করা হয়েছে, বলা হয়েছিল। কর্নি সেনার পক্ষ থেকে এসেছিল একাধিক হুমকিও। তবে এসব বাধা পেরিয়ে মুক্তি পেয়েছে পদ্মাবত। আর মাত্র চারদিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ছবিটি।

বক্স অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গতরাত পর্যন্ত এদেশে পদ্মাবতের মোট আয় ১১৫ কোটি। বিতর্কের মাঝে ছবির এমন ব্যবসায়িক সাফল্য নিয়ে খুশি নির্মাতারা। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতজুড়ে যদি ছবিটি মুক্তি পেত তাহলে আয় ১৬০ কোটি টাকার কাছাকাছি হত।

প্রথমে অবশ্য বিশেষজ্ঞদের একাংশ দাবি করেছিল, পদ্মাবত বাহুবলির একদিনের রেকর্ড ভেঙে দেবে। কিন্তু, সেই দাবি মেটাতে পারেনি ছবিটি। প্রথমদিনে মাত্র ১৯ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। দুদিনে যা দাঁড়ায় ৫৬ কোটি টাকায়। তবে ২৬ জানুয়ারি থেকে উইকেন্ডে ছবির ভালো ব্যবসা হয়েছে।

তবে রেকর্ডও করেছে ছবিটি। প্রথম দুদিনে অস্ট্রেলিয়ায় ভালো ব্যবসা করেছিল পদ্মাবত। দুদিনেই ১.৮৮ কোটি টাকার ব্যবসা হয়েছিল। যা বাহুবলি টু ও দঙ্গলের থেকে বেশি বলে জানিয়েছিল নির্মাতারা।

পদ্মবত সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশে একসঙ্গে মুক্তি পায়। ছবির চরিত্র নিয়ে প্রথম থেকে প্রতিবাদ করে এসেছে কর্নি সেনা। রানি পদ্মাবতী চরিত্রকে বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ছবির মুক্তির প্রতিবাদে গুরুগাঁওয়ের একটি স্কুলবাসে হামলা চালায় কর্নি সেনা। তবে এতকিছুর পরও ১০০ কোটির ঘরে পৌঁছেছে ছবিটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা