সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিচারের ব্যাপারে কোনো গায়েবি নির্দেশ নেই

news-image

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : আদালতের নিজস্ব গতিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হচ্ছে। এখানে গায়েবি নির্দেশের কোনো ব্যাপার নেই। বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার কুষ্টিয়ার ভেড়ামারায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১১টায় ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আদালত মানেন না, বিচার মানেন না, সংবিধান মানেন না। আদালতের বিচার, নির্বাচন পক্ষে থাকলে ভালো। আর বিপক্ষে গেলেই খারাপ।

তিনি বলেন, সাত বছর, ১০ বছর ধরে তার (খালেদা জিয়া) মামলা চলছে। আদালতের নিজস্ব গতিতেই তার বিচার হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অক্ষুণ্ণ রেখে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ সরকারের বড় চ্যালেঞ্জ, যথাসময় নির্বাচন দেয়া এবং গণতন্ত্র রক্ষা করা। জনগণ যত দিন চাইবে তত দিন আমরা দেশ পরিচালনার দায়িত্বে থাকব। এসব ব্যাপারে হুমকি-ধামকি দিয়ে লাভ নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এমদাদুর হক আতা। অনুষ্ঠান পরিচালনা করেন মমিনুর ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, শ্রদ্ধাঞ্জলি পাঠ করে শুনান প্রভাষক আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দিশা খাতুন, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া, সহকারী কমিশনার (ভূমি), কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদিকা কাজী সালমা খাতুন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলীসহ দলীয় নেতাকর্মী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা