রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনে ‘পদ্মাবত’র আয় দাঁড়াল ৫৬ কোটি!

news-image

সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ নানা বিতর্ক শেষে মুক্তির পর থেকেই রেকর্ড গড়ে চলেছে। ১৯০ কোটি রুপিতে নির্মিত ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে আয় করেছে ৩২ কোটি রুপি। এই নিয়ে দুই দিনে ছবিটির আয় দাঁড়াল ৫৬ কোটি (এর মধ্যে বুধবার স্পেশাল স্ক্রিনিংয়ের হিসেব সংযুক্ত)। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইট বার্তায় এই তথ্যগুলো দিয়েছেন। শুধু দেশে নয়, বিদেশেও ভালো ব্যবসা করছে পদ্মাবত।

এছাড়া, আরেকটি ট্যুইটের মাধ্যমে বিদেশে আয়ের হিসেব দিয়েছেন তরণ, সেই হিসেব অনুযায়ী পদ্মাবত যুক্তরাজ্যে দুই কোটি, জার্মানিতে ৫২ লাখ, অস্ট্রেলিয়াতে ৪ কোটি এবং নিউজিল্যান্ডে ৭৬ লাখ রুপি ব্যবসা করেছে।

পদ্মাবতের এই অভাবনীয় সাফল্যে দারুণ উচ্ছ্বসিত টিম পদ্মাবত। ছবিটির অনেক বড় বাণিজ্যের সম্ভাবনা তাঁদের আনন্দিত করছে। এদিকে ‘পদ্মাবত’ সিনেমার মুক্তি ঘিরে রাজপুতদের আত্মমর্যাদায় আঘাত করেছে, সেই অভিযোগে উদয়পুর, জয়পুর, রাজস্থানসহ একধিক জায়গায় বিক্ষোভ শুরু করে রাজপুত কারনি সেনা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা