রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাহুবলী টু’র রেকর্ড ভেঙ্গে দিল দীপিকার ‘পদ্মাবত’

news-image

বিনোদন ডেস্ক : একের পর এক জল্পনা এবং বিতর্কের পর বুধবার অবশেষে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’। সিনেমা মুক্তির পর থেকেই সঞ্জয় লীলা বনশালি, দীপিকা পাডুকনদের পোস্টার পুড়িয়ে গাড়ি জালিয়ে বিক্ষোভ শুরু করেছে কারনি সেনা।

বিক্ষোভ এবং হুমকির মধ্যে রয়েছে সঞ্জয় লীলা বনশালিকে খুনের হুমকি। ‘পদ্মাবত’-এর পরিচালকের মাথা কেটে আনতে পারলে তাকে ৫১ লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। কিন্তু, এসবের মধ্যেই এবার রেকর্ড গড়ে ফেলল দীপিকা পাডুকনের সিনেমা।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, মুক্তির প্রথম দিনই প্রভাসের ‘বাহুবলী টু’ সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে ‘পদ্মাবত’। প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বাজারে দমদার ব্যবসা শুরু করেছে বনশালির সিনেমা। তরণের টুইট অনুযায়ী, ‘পদ্মাবত’ প্রথম দিন অস্ট্রেলিয়ায় ১.৮৮ কোটির ব্যবসা করেছে।

নিউজিল্যান্ডে করেছে ২৯.৯৯ লাখের ব্যবসা। পাশাপাশি ইউকেতে এই সিনেমা ব্যবসা করেছে ৮৮.০৮ লাখের। যা ‘বাহুবলী টু’ এবং আমির খানের ‘দঙ্গল’-এর তুলনায় অনেক বেশি। সবকিছু মিলিয়ে মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে দমদার ব্যবসা শুরু করেছে সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা