রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রায় ঘিরে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ হুশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। রায়ের পরিপ্রেক্ষিতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক আছে।

তিনি আরও বলেন, এ যাবৎ অপরাধ যেই করুক না কেন, তার শাস্তি হয়েছে। আইনের আওতায় এসেছে অপরাধীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির দৃষ্টান্ত স্থাপন করেছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করেন বকশীবাজারের বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। এ মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয়জন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা