রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথিলাকে ফের বিয়ে করতে চান তাহসান!

news-image

শোবিজ জগতের আলোচিত দম্পতি তাহসান-মিথিলা গত বছরের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন। ওই বছরের মে মাসে তাদের প্রায় ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। প্রায় দুই বছর ধরেই তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

সম্প্রতি ফেসবুকের মাধ্যমে মিথিলাকে ফের বিয়ের প্রস্তাব দিয়েছেন তাহসান। মিথিলা নিজেই ফেসবুকে এ খবর প্রকাশ করেছেন। যদিও এটা আদৌ ঘটেনি। ফেসবুকে একটি অ্যাপ ভাইরাল হয়েছে। ‘কোন সেলিব্রিটি আপনাকে ইসলামিক মতে বিয়ে করতে চায়?’ নামের ওই অ্যাপে ক্লিক করলেই নির্দিষ্ট একজন সেলিব্রেটির নাম-বয়স-পেশাসহ বিয়ের প্রস্তাবটি পাওয়া যাচ্ছে।

তাহসানের কাছ থেকে নয়, মিথিলা ওই অ্যাপটির মাধ্যমেই বিয়ের প্রস্তাবটি পেয়েছেন। তাতে লেখা, ‘আসসালামু আলাইকুম, রাফিয়াথ (মিথিলার নামের প্রথম অংশ)। এই প্রপোজালের মাধ্যমে আমি আপনাকে বিয়ে করতে চাই, আমার জীবন বৃত্তান্ত নিম্নরূপ : নাম : তাহসান, বয়স : ৩১, চাকুরি : অভিনেতা। আমার মনে হয় আমরা ২০১৮ সালের ২৬ এপ্রিল তারিখে বিয়ে করতে পারি।

অ্যাপের রেজাল্টটি নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে মিথিলা লেখেন, ‘আবারও! আর উনার বয়স ৩১ কেন, ২১ হবে না?’

এই অ্যাপ অন্য সেলিব্রেটিরাও ব্যবহার করেছেন। জাকিয়া বারী মম ও মৌসুমী হামিদ বিয়ের প্রস্তাব পেয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভর কাছ থেকে। ফলাফল শেয়ার করে মৌসুমী হামিদ ফেসবুকে লিখেছেন, সকাল সকাল একী হয়ে গেল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা