সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর ভালো চুমু খেতে পারে : দীপিকা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটু দূরত্ব বজায় রেখে চলছেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কারণ পরিচালক সঞ্জয় লীলা বনশালির বারণ। পর্দায় কিছু দিনের মধ্যেই রানি পদ্মাবতী হিসেবে দেখা যাবে দীপিকাকে। আর রণবীরকে আলাউদ্দিন খিলজি হিসেবে।

‘পদ্মাবত’ নিয়ে এমন যন্ত্রণা পোহাতে হবে সেটা বোধহয় আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন পরিচালক। তাই শুটিং শুরুর সময় থেকে দুই তারকাকে একটু দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন।


এতে অবশ্য রণবীরের প্রতি প্রেম একটুও কমেনি দীপিকার। কেন রণবীরকে এতটা ভালবাসেন সুন্দরী এ নায়িকা? তার কোন বিষয়টি সবচেয়ে বেশি ভাল লাগে? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিলেন আবেদনময়ী এ অভিনেত্রী। বললেন, ‘রণবীর ভালো চুমু খেতে পারে।’

সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে গিয়ে এই মন্তব্য করেন দীপিকা। রণবীরের চুম্বনে প্রশংসা করেই অবশ্য ‘ইন দ্য বিজনেস’ শব্দ তিনটি জুড়ে দেন তিনি। অর্থাৎ অনস্ক্রিন চুম্বনের কথাই বোঝাতে যেন চেয়েছেন এ গুণী অভিনেত্রী। কিন্তু তার চোখের ভাষা ও টোল পড়া গালের হাসি যেন অন্য বার্তা দিচ্ছিল। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা