রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পদ্মাবত’ মুক্তির দিনে আতঙ্কে স্কুল বন্ধ!

news-image

বিনোদন ডেস্ক : বহুল বিতর্কিত ‘পদ্মাবত’ মুক্তির দিনে নানা আশঙ্কা থেকে ভারতের দিল্লির অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

বেশ কিছুদিন ধরে সঞ্জয় লীলা বনশালির সিনেমাটি নিয়ে যে সহিংসতা চলছে; তারই জেরে এ সিদ্ধান্ত নিয়েছে ওই এলাকার স্কুলগুলো।

জিনিউজ বলছে, বহু প্রতিক্ষীত পদ্মাবতের মুক্তি নিয়ে ফুঁসছে করনি সেনা, চলছে বিক্ষোভ। সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে পদ্মাবত দেখানো বন্ধ করেছে চার রাজ্যের মাল্টিপ্লেক্স মালিক।

রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং গোয়ার মাল্টিপ্লেক্সে দেখানো হবে না পদ্মাবত। অভিযোগ, এসব রাজ্যের সরকার এক্ষেত্রে কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে।

মূলত চারটি রাজ্যে পদ্মাবত নিয়ে করনি সেনার ত্রাস চরমে পৌঁছেছে। গুরুগ্রামে করনি সেনার হামলার মুখে পড়েছে স্কুল বাস। স্কুল পড়ুয়া ভর্তি বাসে ছোড়া হয়েছে ঢিল। ছবিতে ইতিহাস বিকৃত হয়েছে, এই অভিযোগে শপিং মলে ভাঙচুর চালিয়েছে কয়েকটি সংগঠন।

এসব এলাকায় বুধবার পোড়ানো হয়েছে একাধিক গাড়ি। বৃহস্পতিবার ছবি মুক্তির পর অশান্তি আরও বাড়বে, এই আশঙ্কা থেকেই দিল্লি সংলগ্ন বহু স্কুল বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ।

পরিচালক সঞ্জয়লীলা বানশালীর ‘পদ্মাবত’ ভারতে ৭০০ বছর আগেকার চিতোরের রানী পদ্মিনীর জীবন নিয়ে তৈরি এক চলচ্চিত্র।

রাজপুতানার ইতিহাস বলে, দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির কবল থেকে রক্ষা পেতে রানী পদ্মিনী ১৬ হাজার নারীকে নিয়ে চিতায় ঝাঁপ দিয়েছিলেন। বিক্ষোভকারীরা বলছেন, ‘পদ্মাবতী’ সিনেমায় তার সেই মর্যাদা ও আত্মত্যাগকে খাটো করা হয়েছে।

রাজপুতদের দাবি, ‘পদ্মাবত’ ছবিতে রানী পদ্মীনির ভাবমূর্তি নষ্ট করেছেন সঞ্জয়। ছবিতে রানী পদ্মীনির সঙ্গে তৎকালীন শাসক আলাউদ্দিন খিলজির প্রেম দেখিয়েছেন, যা আপত্তিকর।

এসব নিয়ে রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে রাজপুত সংগঠনগুলো এই ছবির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখায়।

এক পর্যায়ে ‘পদ্মাবত’-এর শুটিং সেটে হামলা, ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালী ও নায়িকা দীপিকা পাড়ুকোনের মাথার দাম ঘোষণাসহ নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এরপর নাম ‘পদ্মাবতী’র পরিবর্তে ‘পদ্মাবত’ করাসহ ৫টি শর্তে সেন্সর বোর্ডের বাধা পার হয় ছবিটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা