রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস লাইনে ফাটল, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

news-image

টাঙ্গাইলের মির্জাপুরে সঞ্চালন লাইন ফেটে আগুনের সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উন্নিতকরণ কাজ করার সময় মির্জাপুর উপজেলা শহরের বাইবাস বাসস্ট্যান্ড এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনটি ফেটে যায়। পরে বাস স্ট্যান্ডের পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সর্ভিসের সদস্যরা আগুন নেভায়।

এদিকে এ ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায় মহাসড়কের উভয় পাশে প্রায় ৬ কিলোমিটার বিস্তৃত হয়।

জানা গেছে, বাইপাস এলাকায় মহাসড়ক উন্নিতকরণের কাজ চলছে। এক পর্যায় মাটি কাটার মেশিনে ওই এলাকার গ্যাসের সঞ্চালন লাইনটি ফেটে যায়। এতে মুহূর্তের মধ্যে ওই এলাকায় আগুন লাগে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল তিতাস অফিসের লোকজন ঘটনাস্থলে এসে সংযোগটি বন্ধ করে দেন। ফলে ওই এলাকার বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

টাঙ্গাইল তিতাস অফিসের ম্যানেজার মামুন জানান, লাইনটি বন্ধ করে সংস্কার কাজ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা