সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীতে মুক্তিযোদ্ধাদের পাঁচটি বোনাস দেয়া হবে : মোজাম্মেল

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীতে মুক্তিযোদ্ধাদের বছরে পাঁচটি বোনাস দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা বৃদ্ধি করেছে। বর্তমানে দুইটি বোনাস দেয়া হচ্ছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পহেলা বৈশাখে বোনাস দেয় হবে মুক্তিযোদ্ধাদের।

মোজাম্মেল হক আজ বুধবার কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের উদ্ধোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গর্বিত সাফল্যের কথার পাশাপাশি চিহ্নিত রাজাকারদের কুর্কীতির কথাও থাকবে। এর ফলে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পাবে।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত বাঙালি প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে মোজাম্মেল হক মরহুম বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজ উদ্ধোধন করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা