রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি করাই জরিমানা

news-image
পাপন সরকার শুভ্র,রাজশাহী : এ যেন ‘পড়বি তো পড় মালির ঘাড়ে’! মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করছিলেন ব্যবসায়ী নূরুল ইসলাম। দীর্ঘ দিন থেকে এমন অপকর্ম ভোক্তাদের পকেট কাটছিলেন। অবশেষে ভ্রাম্যমাণ আদলতের ম্যাজিস্ট্রেটের কাছে হাতেনাতে ধরা
খেলেন তিনি। এরপর সাজা থেকে বাঁচতে গুণলেন নগদ জরিমানার টাকাও।
আজ বুধবার বিকালে রাজশাহীর সাহেব বাজার মাংসপট্টিতে কৌশলগতভাবে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে ক্রেতা সেজে গরুর
মাস কিনতে যান রাজশাহী জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর (এনডিসি) শরীফ
আসিফ রহমান। এ সময় গরুর মাংস বলে তার কাছে সাড়ে ৪শ’ টাকা দরে মহিষের মাংস
বিক্রি করলে হাতেনাতে ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি শরীফ আসিফ রহমান।
পরে ভোক্তা অধিকার আইনে তাকে নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সাহেব বাজার মাংসপট্টি এলাকার
অন্য অসাধু ব্যবসায়ীরাও তড়িঘড়ি করে মহিষের মাংস সরিয়ে ফেলেন। ফলে আর
কারো দোকানে মহিষের মাংস পায়নি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও সাহেব বাজার এলাকার নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, এক কেজি ওজনের মিষ্টির প্যাকেটের ওজন ১শ’ গ্রাম। অর্থাৎ
ভোক্তাকে কেজিতে ১শ’ গ্রাম করে মিষ্টি কম দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ সময় ভোক্তা অধিকার আইনে নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মৌচাক মিষ্টি শপে অভিযান চালিয়ে দেখা যায়, ৫শ’ গ্রামের প্যাকেটে ৫০ গ্রাম করে ওজন কম দিচ্ছে। এজন্য তাদের দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। তারাও মুচলেকা দেন।
জনস্বার্থে মহানগরী বিভিন্ন এলাকায় রাজশাহী জেলা প্রশাসনের এ অভিযান
অব্যাহত থাকবে বলেও জানান এনডিসি শরীফ আসিফ রহমান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা