সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ধ্বংসাত্মক কার্যক্রম বরদাশত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ও ছাত্রলীগের হামলার ঘটনার পর দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রকার ধ্বংসাত্মক কার্যক্রম বরদাশত করা হবে না।

বুধবার দুপুরে রাজধানীর মগবাজারের নজরুল শিক্ষালয় স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে যে কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা ধ্বংসাত্মক কার্যক্রম বরদাশত করা হবে না।

এর আগে মঙ্গলবার বাম ছাত্র সংগঠনগুলোর সমর্থনে সাধারণ শিক্ষার্থীদের অবরোধে প্রায় চার ঘণ্টার বেশি নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে উদ্ধার করতে এগিয়ে আসে ছাত্রলীগ। এ সময় আন্দোলনকারীদের ওপর কয়েক দফা হামলা চালিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

হামলায় অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানসহ দলের ২০-২৫ নেতাকর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঘটনাস্থলে আসেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা