রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সংলাপের নামে নাটক শুরু হয়েছে, যা গভীর ষড়যন্ত্র’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতারা বলেছেন, ‘এক এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির জন্য সংলাপের নামে নাটক শুরু হয়েছে, যা গভীর ষড়যন্ত্র।’ বর্তমান সরকারে অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু হবে দাবি করে তাঁরা বলেন, ‘নির্বাচন বন্ধের কোনো চক্রান্ত করা হলে মাঠে থেকে প্রতিহত করবে আওয়ামী লীগ।’

জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর ১০১তম জন্মবার্ষিকীর আলোচনায় শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এবং স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওই আলোচনাসভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ‘মনসুর আলীসহ চার নেতা জীবন দিয়ে তাঁদের আনুগত্য প্রমাণ করেছেন, তবুও বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেননি।’ একইসঙ্গে দেশের চলমান রাজনীতি প্রসঙ্গে তাঁরা বলেন, ‘নতুন করে আবারও চক্রান্ত শুরু হয়েছে।’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘আজ এমন একটি সময় এ জন্মদিনটি পালন হচ্ছে, একদিকে মনে হয় সব ঠিকঠাক আছে কিন্তু অন্যদিকের কথা শুনলে মনে হয় ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্র শেখ হাসিনার প্রাণনাশের ষড়যন্ত্র।’ তিনি আরো বলেন, ‘অপশক্তি এখনো তৎপর।’

আমির হোসেন আমু বলেন, ‘কথায় কথায় বলে নির্বাচনকালীন সহায়ক সরকার। এটা কি মামার বাড়ির আবদার নাকি? দেশ তো পরিচালিত হয় একটা সংবিধানের ভিত্তিতে। সংবিধানের ভিত্তিতে যদি দেশ পরিচালিত হয় তাহলে নির্বাচন কেন অনুষ্ঠিত হতে পারবে না এটা তো বোধগম্য নয়।’

আমির হোসেন আমু আরো বলেন, ‘আমরা বলি আপনারা আসুন। আমরা প্রমাণ করতে চাই সংবিধানের ভিত্তিতেই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনই হবে সবচেয়ে বেশি স্বচ্ছ।’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন সংলাপের কথা বলা হচ্ছে। কেন? গভীর ষড়যন্ত্র আছে এর পেছনে। সংলাপ ব্যর্থ হবে তখন অনিশ্চয়তার সৃষ্টি হবে। চক্রান্তকারীরা ওৎ পেতে থাকবে, সংলাপ ব্যর্থ হয়ে গেছে, শান্তিপূর্ণ সমাধানের পথ নাই এখন ওয়ান ইলেভেনের মতো একটা কিছু সৃষ্টি কর। এটি চক্রান্ত। তাই সংলাপের নামে কোনো নাটক করা যাবে না, করার প্রশ্নই আসে না। আমরা কোনো সংলাপে বিশ্বাস করি না। সে সংলাপ আমরা করব না, করতে পারি না।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা