সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসায় ফিরেছেন আইভী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বাড়ি ফিরেছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরীর দেওভোগ নিজ বাস ভবনে আসেন তিনি।

এর আগে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থানে পৌঁছেন মেয়র। সেখানে তার বাবা প্রয়াত নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলী আহামেদ চুনকার কবর জিয়ারত করেন। পরে দুপুর দুইটার দিকে নগরীর দেওভোগ নিজ বাসভবনে আসেন। এসময় মেয়র আইভী নারায়ণগঞ্জে আসার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তাকে দেখার জন্য ভিড় জমায়।

গেলো ১৮ জানুয়ারি বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে বমি করেন। এসময় সিটি করপোরেশনের মেডিকেল অফিসার গোলাম মোস্তফা এসে তার শরীরে স্যালাইন পুশ করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্স করে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, আরো উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যাওয়ার পরামর্শ দিয়েছেন ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা