রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ লাখ ৩০ হাজার রোহিঙ্গা নিবন্ধিত

news-image

নিউজ ডেস্ক : নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ১০ লাখ ৩০ হাজার জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

এই শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে তাদের বায়োমেট্রিক নিবন্ধন করছে বাংলাদেশ সরকার।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া মঙ্গলবার শুরুর কথা থাকলেও তা হচ্ছে না বলে সোমবার জানানো হয়। এদিনই নিবন্ধনের হালনাগাদ তথ্য প্রকাশ করে সরকার।

এক তথ্য বিবরণীতে বলা হয়, “আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ২৯ হাজার ৮৩৬ জনের নিবন্ধন করা হয়েছে।”

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ছয়টি ক্যাম্পের মাধ্যমে নিবন্ধিত করা হচ্ছে।

গত বছরের ২৫ অগাস্টের পর বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার বলে জাতিসংঘের হিসাব। তার আগে বিভিন্ন সময় বাংলাদেশে এসে আশ্রয় নিয়ে আছে ৪ লাখের বেশি রোহিঙ্গা।

গত বছরের ২৫ অগাস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান শুরু হলে মুসলিম রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢুকতে শুরু করে।

রাখাইনে মিয়ানমারের সৈন্যরা গণহত্যা চালিয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অনেক শিশুও রয়েছে, যারা বাবা-মাকে হারিয়ে শরণার্থী জীবন কাটাচ্ছে।

তথ্য বিবরণীতে বলা হয়, সমাজসেবা অধিদপ্তর এ পর্যন্ত ৩৬ হাজার ৩৭৩ জন এতিম শিশুকে শনাক্ত করেছে। এদের মধ্যে ১৭ হাজার ৩৯৫টি ছেলে এবং ১৮ হাজার ৯৭৮টি মেয়ে। বাবা-মা কেউ নেই এমন শিশুর সংখ্যা ৭ হাজার ৭৭১ জন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা