,

তিন খান যে কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ‘বর্জন’ করেন!

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘শালোম বলিউড’ নামে একটি প্রামাণ্যচিত্রকে ঘিরে মুম্বাইয়ে আয়োজন করা হয় ‘শালোম বলিউড পার্টি’। সেই অনুষ্ঠানে স্বস্ত্রীক উপস্থিত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় ও বলিউডের পরিচালক করন জোহর। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের মতো বলিউডের মহারথী। কিন্তু সেখানে দেখা যায়নি তিন খানকে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুষ্ঠানে উপস্থিত না হয়ে অন্যরকম এক প্রতিবাদ জানালেন বলিউড তারকা শাহরুখ, আমির ও সালমান খান। তিন খানের উপস্থিত না হওয়া নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়েছে।

ধারনা করা হচ্ছে, মুসলিম বিশ্বের উপর চালানো ইসরায়েলি আগ্রাসন ও দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের উপর অমানবিক হামলার ফলে বিতর্কিত নেতানিয়াহুকে ইচ্ছা করেই এড়িয়ে গেছেন এই তিন খান। যদিও অনুষ্ঠানে উপস্থিত না থাকার বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে