সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ঢাকায় ফিরলেন শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় একমাস পর ঢাকায় ফিরলেন চিত্রনায়ক শাকিব খান। আজ রোববার সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন এ তারকা। ঢাকায় কয়েকদিন অবস্থানের পর আশিকুর রহমানের সুপার হিরো ছবির শুটিং করতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিবেন তিনি।

ঢাকায় ফিরে শাকিব খান বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে একটি শো’তে পারফর্ম করতে কলকাতায় গিয়েছিলাম। সেখান থেকে আজ (রোববার) ঢাকায় ফিরলাম। আগামী সপ্তাহে আবার অস্ট্রেলিয়ায় যাব নতুন ছবির শুটিং করতে।’

এদিকে বেশ কয়েকদিন ধরে অনলাইন গণমাধ্যমে শাকিবের দেশে ফেরার খবর প্রকাশ হয়। এ বিষয়ে শাকিব খান বলেন, ‘যারা এমন খবর ছেপেছে তারা আমার সঙ্গে যোগাযোগ না করেই খবর প্রকাশ করেছে। অথচ আমি ঢাকায় ফিরলাম আজ রোববার। সবার কাছে অনুরোধ থাকবে আমার সঙ্গে যোগাযোগ না করে এমন খবর যেন না প্রকাশ করা হয়।’

এদিকে অপু বিশ্বাসকে ডিভোর্সের বিষয় নিয়ে কোন শাকিব খান বলেন, ‘আমার দিক থেকে যা করার করেছি। এখন যা হবে সেটা সঠিক প্রক্রিয়াতেই হবে। আমার অনুপস্থিতিতে আমার আইনজীবী সবকিছু করবেন। এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা