,

আপন মালিক দিলদারের মুক্তিতে ‘বাধা নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : মুদ্রা পাচারের আরও এক মামলায় হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদ।

তার বিরুদ্ধে থাকা তিন মামলার সবগুলোতেই জামিন পাওয়ায় এবার আর দিলদারের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

রাজধানীর ধানমণ্ডি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দা বিভাগের দায়ের করা এই তিন মামলার মধ্যে রমনার মামলায় গত বছরের ১৪ ডিসেম্বর হাই কোর্টে জামিন পান দিলদার। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে।

কিন্তু বাকি দুই মামলার জামিন শুনানি হাই কোর্ট এক মাসের জন্য মুলতবি রাখায় তার মুক্তি হচ্ছিল না।

সেই এক মাস সময় পার হওয়ার পর গত মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ ধানমণ্ডি থানার মামলায় দিলদারকে জামিন দেয়। রোববার একই বেঞ্চ তাকে উত্তরা থানার মামলায় জামিন মঞ্জুর করে।

দিলাদারের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

পরে মেহেদী হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব মামলায় জামিন হয়ে যাওয়ায় এবার আর তার মুক্তিতে বাঁধা নেই।”

বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত মে মাসে গ্রেপ্তার হন দিলদারের ছেলে সাফাত আহমেদ।

ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হলে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেন’ এর খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা বিভাগ।

এরপর মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন বিক্রয় কেন্দ্র থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯ টি হীরার অলঙ্কার জব্দ করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।

এ বিষয়ে অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়।

গুলজার ও আজাদ একটি করে মামলায় জামিন পেয়ে আগেই মুক্তি পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে