রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দাদাগিরি’তে রানী

news-image

বিনোদন ডেস্ক : সৌরভ গাঙ্গুলী ব্যক্তিগত জীবনে কখনো ‘হিচকি’র মুখোমুখি হয়েছেন? রানী মুখার্জির এমন প্রশ্নে তিনি কী বলবেন? কিংবা ‘হিচকি’ নিয়ে রানীর কাছে সৌরভ গাঙ্গুলী কী জানতে চান? এই দুই তারকাকে এবার দেখা যাবে জি বাংলার ‘দাদাগিরি’ অনুষ্ঠানে। সৌরভ গাঙ্গুলীর মুখোমুখি হচ্ছেন রানী। অনুষ্ঠানটি দর্শক দেখতে পাবেন শিগগিরই।

মা হওয়ার পর আবার পর্দায় ফিরছেন রানী মুখার্জি। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘হিচকি’। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি ছবিটি নিয়ে বলিউডের এই তারকা খুবই আশাবাদী। ছবির প্রচারণার জন্য তিনি ছুটছেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় সব অনুষ্ঠান আর সিরিয়ালে। সম্প্রতি সালমান খানের ‘বিগ বস ১১’ অনুষ্ঠানে দেখা যায় তাঁকে।

ডিএনএ সূত্রে জানা গেছে, শিগগিরই ‘হিচকি’ ছবির প্রচারণার জন্য কলকাতায় যাবেন তিনি। তখন এই অনুষ্ঠানে অংশ নেবেন। ‘দাদাগিরি’তে সৌরভের সঙ্গে রানী মুখার্জির পর্বটি ‘ভীষণ স্পেশাল’ হতে যাচ্ছে। পুরো পর্বটি দারুণ আকর্ষণীয় আর উপভোগ্য করার জন্য যা যা প্রয়োজন, সবই করা হচ্ছে। এর আগে আরও একবার দাদা সৌরভ গাঙ্গুলীর মুখোমুখি হয়েছিলেন রানী মুখার্জি। সেই কুইজ অনুষ্ঠানটি ছিল ‘কে হবে বাংলার কোটিপতি’।

এর মধ্যেই মুক্তি পেয়েছে ‘হিচকি’ ছবির ট্রেলার। সেখানে দুস্থ শিশুদের পড়াশোনার জন্য ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। আর রানীর অভিনয় যে অসাধারণ, তা আর বলার অপেক্ষা রাখে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা