রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দই-মিষ্টি নিয়ে এলেন শাবনূর

news-image

হুট করে বিএফডিসিতে এলেন এক সময় ঢালিউড শাসনকারী নায়িকা শাবনূর। সহকর্মীদের জন্য নিয়ে নিলেন দই ও মিষ্টি।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অফিসে জমিয়ে আড্ডা দিলেন ‘স্বপ্নের ঠিকানা’-খ্যাত এ নায়িকা।

সেই ছবি ফেসবুকে পোস্ট করলেন নায়ক জায়েদ খান, শিপন মিত্রসহ অনেকে। সাথে ছিলেন নায়ক জয় চৌধুরী, নায়িকা জলি ও অন্যরা।

জায়েদ বললেন, ‘শুক্রবার শাবনুর এসেছিল নতুন শিল্পী সমিতি দেখতে। সাথে মিষ্টি আর দধি। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকাকে।’

সম্প্রতি মুক্তি পেয়েছে শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’। অবশ্য সিনেমাটি তার ক্যারিয়ারের ঝুলিতে ইতিবাচক কিছু যোগ করেনি। একে তো কয়েক বছর আগে ধারণ করা, এর উপর নির্মাণ সন্তুষ্টজনক ছিল না। এ নিয়ে শাবনূরও খানিকটা বিব্রত।

মূলত বিয়ে, সন্তান ও মুটিয়ে যাওয়ার কারণে বর্তমানে অভিনয় বিরতিতে আছেন শাবনূর। চলতি বছরেই মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন এ নায়িকা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা