রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরে ৩২ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যায় ভারতীয়রা

news-image

বাংলাদেশের শিল্প খাত ও ব্যবসা-বাণিজ্যে যেসব ভারতীয় নাগরিকেরা কাজ করেন, তারা বছরে ৩২ হাজার কোটি টাকা বৈধ পথে ভারতে নিয়ে যান।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলাপের বরাত দিয়ে তিনি বলেন, অবৈধ পথে যে টাকা যায়, তা বিবেচনায় নিলে মোট পরিমাণ দ্বিগুণ হবে।

দেশের ব্যবসা ক্ষেত্রে পরিবেশের উন্নতি নিয়ে পিআরআই আজ শনিবার বনানীতে তাদের কার্যালয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির, পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি পারভেজ আলম চৌধুরী, বিশ্বব্যাংক গোষ্ঠীর ঢাকা কার্যালয়ের প্রতিযোগিতা সক্ষমতা বিভাগের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থার সঙ্গে কর্মবাজারের কোনো যোগ নেই। এ কারণে দেশে শিক্ষিত তরুণেরা বেকার থাকে। আবার বিদেশ থেকে কর্মী এনে কাজ করাতে হয়।

ফারুক সোবহান বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে দক্ষতার উন্নয়নের ব্যবস্থা নিতে হবে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা