,

মোবাইল ফোন আগামী প্রজন্মকে পঙ্গু করছে : আহমদ শফী

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, মোবাইল ফোন আগামী প্রজন্মকে পঙ্গু করে দিচ্ছে। মোবাইলের কারণে জাতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। মোবাইলের মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে পঙ্গু করে দেয়ার পাশ্চাত্যবাদী ষড়যন্ত্র সম্পর্কে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে।

শুক্রবার দারুল উলুম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত উপমহাদেশের আজাদী আন্দোলনের মহানায়ক শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানির সাহেবযাদা আল্লামা সৈয়দ আসজাদ মাদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আল্লামা সৈয়দ আসজাদ বলেন, আমরা নবীর পথ ছেড়ে দিয়েছি; তাই এত লাঞ্ছিত। নবী জীবনে একটি মিথ্যাও বলেননি অথচ আমরা কত মিথ্যা বলছি তার কোনো হিসেব নেই।

মাহফিলে বক্তব্য রাখেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা তফাজ্জল হক (সিলেটি), আল্লামা সালাহ উদ্দিন নানুপুুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা নোমান ফয়জি, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা লুকমান, মাওলানা সাজেদুর রহমান (বি-বাড়ীয়া), মুফতি কিফায়াত উল্লাহ, ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা ফুরকান আহমদ, মাওলানা আনাছ মাদানী ও মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে