সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ নেই ‘দঙ্গল’ তারকা ফাতিমার!

news-image

বিনোদন ডেস্ক : ‘দঙ্গল’ দিয়ে তিনি তারকা বনে গেছেন, তাকে কি আর পিছু ফিরে তাকাতে হয়? হাজার হলেও আমির খানের আবিষ্কার। ফাতিমা সানা শাইখ আবারও প্রস্তুত হচ্ছেন আমিরের পরবর্তি ছবি ‘থাগস অব হিন্দোস্তান’ এর জন্যে। অভিষেকের দুই বছর পর আমিরের মুভিতে আবারো আসা সোজা কথা নয়।

কিন্তু বলা হচ্ছে, আমির ছাড়া নাকি গতি নেই ফাতিমার। কারণ, এর মধ্যে তিনি বিভিন্ন প্রোডাকশন হাউজে গিয়েছেন কাজের জন্যে। কিন্তু সবখান থেকেই নাকি প্রত্যাখ্যাত হয়েছেন।

এক সূত্রের বরাত দিয়ে ডেকান ক্রনিকল জানায়, ফাতিমা সানা খান আসলে আমিরের আবিষ্কার। তিনি অনেকগুলো প্রোডাকশন হাউজে ধর্না দিয়েছেন। কিন্তু কেউ তাকে নিতে চাননি। সবাই নাকি বলেছেন, তিনি আমিরের অভিনেত্রী। কাজেই আমির ছাড়া আর কারো কাজ পাবেন না।

আমি ইতিমধ্যে ফাতিমার নাম ‘থাগস অব হিন্দোস্তান’ এর জন্যে প্রস্তাব করেছেন। অনেকেই বলছেন, আমিরের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণেই আবারো সুযোগ মিলতে যাচ্ছে। আমিরের সঙ্গে ঘনিষ্ঠতা কে না করতে চাইবেন। কিন্তু এর জেরেই আবার অন্য কোথাও কাজ না মেলা দুঃখজনক তো বটেই। যদি আমিরের প্রত্যেক ছবিতেও তিনি থাকেন, তবুও এক-দুই বছরে একটার বেশি কাজ নেই।

অন্যদিকে, ফিতামার সহশিল্পী সানিয়া মালহোত্রা ইতিমধ্যে ‘বাধাই হো’-তে জুটি বেঁধেছেন আয়ুশমান খুররানার সঙ্গে।
সূত্র : ডেকান ক্রনিকল

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা