,

দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প

news-image

রংপুর বিভাগের বিভিন্ন জেলাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি ৪ দশমিক ৫ মাত্রার ছিল। কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানী ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরের কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল এরং রংপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৮৭ কিলোমিটার উত্তরপূর্বে। উত্তরাঞ্চলে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

আমাদের জেলা প্রতিনিধিদের দেয়া তথ্য মতে, শনিবার সকালে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীসহ দেশের কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত (সকাল সাড়ে ৮টা) কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রচণ্ড শীতে চাদর মুড়িয়ে মানুষজন যখন ঘুমাচ্ছিলেন, তখনই এ ভূমিকম্প অনুভূত হয়। অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে