সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খান কঠোর পরিশ্রমী নায়ক : রজতাভ দত্ত

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির সুপারস্টার নায়ক শাকিব খান। চলচ্চিত্রের দুর্দিনেও এখন প্রেক্ষাগৃহে গিয়ে তার অভিনীত ছবি দেখছেন দর্শক। তাই বলাই যায় দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন তার কাঁধে ভর করেই অনেকটা এগিয়ে যাচ্ছেন।

তবে ব্যক্তিজীবনে বেশকিছু ইস্যু নিয়ে বিতর্কিত হচ্ছেন এ নায়ক। ঠিক এ সময়ে তার প্রশংসা করে মুখ খুললেন কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত।

ব্যক্তি শাকিব নয়, একজন অভিনেতা শাকিবের মূল্যায়ন করে ফেসবুক লাইভে এসে রজতাভ দত্ত বলেন, শাকিব খানের সঙ্গে চারটি ছবিতে কাজ করেছি আমি। শুটিংয়ে একজন চমৎকার শাকিব খানকে দেখেছি। যে কি না সহশিল্পী হিসেবে খুবই হেল্পফুল। কঠোর পরিশ্রমী একজন নায়ক।

কাজের বাইরে শাকিব খান কেমন? এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে কলকাতার এ অভিনেতা বলেন,কাজের বাইরে তিনি নম্র,ভদ্র ও মিষ্টি একটা মানুষ। সাধারণত আমরা একজন শিল্পীকে সবচেয়ে বেশি চিনি আউটডোরে শুটিংয়ের সময়। শাকিব খানকেও চিনেছি। কারণ তখন অনেকটা সময় একসঙ্গে থাকা হয়, কথাবার্তা, গল্প-গুজবসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।আমার চোখে সব মিলে সে খুবই চমৎকার একজন মানুষ।

এছাড়া বাংলাদেশের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার বাবার বাড়ি ফরিদপুর এবং মা’র বাড়ি ঢাকায়। তাই বাংলাদেশের সঙ্গে রয়েছে আমার আত্মিক সম্পর্ক। তাদের সঙ্গে কাজ করতে দারুণ লাগে আমার। বর্তমানে চালবাজ ছবিতে অভিনয় করছেন রজতাভ দত্ত। এছাড়া সুপার হিরো নামের আরও একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা