রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতির আক্রমণে রোহিঙ্গার মৃত্যু

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, শুক্রবার উপজেলার কুতুপালং লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াকুব আলী (৪৫) মিয়ানমার থেকে পালিয়ে এসে লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা। তার লাশ স্বজনদের কাছ রয়েছে।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে ক্যাম্পের তাঁবুতে রয়েছেন। এরা হলেন- ইয়াকুবের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও তাদের এক ছেলে (১২)।

এএসপি টুটুল বলেন, “একটি বন্যহাতি সকালে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই ইয়াকুবের মৃত্যু হয়।”

গত বছর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির হামলায় দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা