রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে গিয়ে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকাল ১০টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে গিয়ে কাদের আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

সিটি করপোরেশনের হকার উচ্ছেদ অভিযান নিয়ে মঙ্গলবার সাংসদ শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়র আইভীর সমর্থকদের সংঘর্ষ হয়। ওই ঘটনার পর আইভী-শামীম দুজনকেই ঢাকায় তলব করার কথা জানিয়েছিলেন ওবায়দুল কাদের।

এর মধ্যেই বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ল্যাবএইডের সিসিইউ-১ এ চিকিৎসাধীন।

আইভীকে দেখে এসে কাদের সাংবাদিকদের বলেন, “অ্যাপারেন্টলি লুকস গুড। আমি নিজে তার সাথে কথা বলেছি। ব্যথা পেয়ে পড়ে গিয়েছিল এই খবরটা সত্য না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আইভী পায়ে ইটের একটি আঘাত পেয়েছিলেন, সেটা আমাকে দেখিয়েছেন। ডাক্তার বরেণ চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন, আইভীকে কমপক্ষে চার/পাঁচ দিন হাসপাতালে রাখতে হবে।”

পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে আইভীর চিকিৎসা চলছে। দেড় যুগ ধরে নারায়ণগঞ্জে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে আসা আইভী নিজেও এমবিবিএস ডিগ্রিধারী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা