রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে পা রাখছেন বিশ্বসুন্দরী মানসী!

news-image

বিনোদন ডেস্ক : মানসী চিল্লারের হাত ধরে ১৭ বছর পর আবারও বিশ্বসুন্দরীর মুকুট গেছে ভারতে। সবশেষ ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সব মিলিয়ে ঐশ্বরিয়া রাই, ডায়ানা হেডেনসহ ভারতীয় সুন্দরীরা ছয়বার মুকুটটি মাথায় তুলতে পেরেছেন। পরবর্তীতে প্রায় সব সুন্দরীই নিজেদের বলিউডে প্রতিষ্ঠিত করেছেন।

এবার একই পথে হাঁটতে যাচ্ছেন সদ্য বিশ্বসুন্দরীর খেতাব জেতা মানসীও। করনজহরের হাত ধরেই বলিউডে তার (মানসী চিল্লার) অভিষেক হচ্ছে বলে জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।

খবরে বলা হয়, যে ছবির মাধ্যমে তারকা হয়েছেন আলিয়া-বরুন-সিদ্ধার্থ সে ছবির দ্বিতীয় পর্ব, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এ দেখা মিলবে মানসীর। ‘মিস ইন্ডিয়ার’ অনুষ্ঠান ও ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০১৭’-এ মানসীর সঙ্গে সাক্ষাৎ হয় করনের। সেখান থেকেই করন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ এর দ্বিতীয় নারী চরিত্র হিসেবে মানসীকে স্থির করেন।

স্টুডেন্ট অব দ্য ইয়ার-এর প্রথম পর্বে দুই নায়ক এবং একজন নায়িকা দেখা গেলেও, এবার হচ্ছে তার বিপরীত। দুই নায়িকা ও এক নায়কের রসায়নে নির্মিত হতে যাচ্ছে স্টুডেন্ট অব দ্য ইয়ার-২। নায়কের ভূমিকায় অভিনয় করছেন ‘বাঘি’ খ্যাত টাইগার শ্রফ। আর প্রথম নায়িকা হিসেবে প্রায় নিশ্চিত করা হয়েছে চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডের নাম। তবে দ্বিতীয় নারী চরিত্র কে হচ্ছেন তা নিয়ে ছিল ধোঁয়াশা।

ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে দ্বিতীয় নারী চরিত্রেই দেখা যেতে পারে বর্তমান এই বিশ্ব সুন্দরীকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা