রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলেছে নায়িকা বদলেছে ছবির নাম

news-image

বিনোদন প্রতিবেদক : ছবির নাম ছিল কাঙাল। এতে অভিনয় করার কথা ছিল নায়িকা অপু বিশ্বাসের। কিন্তু এখন নাম ও অভিনেত্রী দুটোই বদলে গেছে। কাঙাল থেকে ছবির নাম হয়েছে অন্ধকার জীবন: দ্য ডার্ক। আর অপুর পরিবর্তে ছবিতে চুক্তিবদ্ধ হলেন মাহিয়া মাহি।

ব্যক্তিজীবন নিয়ে জটিলতার মধ্য দিয়ে যাওয়ার কারণে সম্প্রতি কাঙাল ছবি থেকে সরে দাঁড়ান অপু বিশ্বাস। এর পরপরই ছবির পরিচালক বদিউল আলম খোকন নতুন নায়িকার খোঁজ শুরু করেন। গত বুধবার সন্ধ্যায় এ ছবিতে চুক্তিবদ্ধ হন মাহি। চুক্তির পরপরই মাহি বলেন, ‘শুনেছি, অপু দিদির কাজটি করার কথা ছিল। পরে আমার সঙ্গে যোগাযোগ করেন পরিচালক। এখন সেই কাজটি আমি করছি।’ ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন মাহি।

ছবির গল্প নিয়ে পরিচালক বদিউল আলম বলেন, ‘একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ধরার মিশনে নামেন এক পুলিশ কর্মকর্তা, এটা নিয়েই ছবির গল্প। আক্ষরিক অর্থে এখানে কোনো নায়ক-নায়িকা নেই, প্রেম-ভালোবাসার গল্পও নেই।’ অন্ধকার জীবন ছবির সেই সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করছেন ডি এ তায়েব। পরিচালক জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুটিং শুরু করার ইচ্ছা আছে তাঁর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা