সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইনর স্ট্রোক হয়েছে মেয়র আইভির

news-image

নিউজ ডেস্ক : ধানমন্ডির ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন নারায়নগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভির সিটি স্ক্যান রিপোর্টে মাইনর হেমোরেজিক স্ট্রোক ধরা পড়েছে। তবে প্যারালাইসিস বা অন্যান্য কোন লক্ষণ প্রকাশ পায়নি।

তাঁর চিকিৎসায় নিয়োজিত পাঁচ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ডের সদস্য এবং ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. মাহবুবুর রহমান কিছুক্ষণ আগে কালের কন্ঠকে বলেন, ‘স্ট্রোক হেমোরেজিক হলেও তা মাইনর (সামান্য)। যতটুকু হয়েছে তা কনজারভেটিভ। এরজন্য কোন অপারেশনের প্রয়োজন নেই। আশা করি, প্রয়োজনীয় ওষুধেই কাজ হবে।’

অধ্যাপক ডা. মাহবুবুর রহমান জানান, সেলিনা হায়াত আইভির অবস্থা এখন বেশ স্বাভাবিক। তিনি স্বাভাবিক কথা বলতে পারছেন। আগামীকাল পুনরায় সিটি স্ক্যান করে ফলোআপ করা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা