রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সেবাভিত্তিক নম্বর ৯৯৯ এর প্রচারণায় ভিডিবির ইভেন্ট

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী : যেকোনো অপরাধ সংঘটিত, প্রাণনাশের আশঙ্কা, দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিংবা অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়লে ৯৯৯ ডায়াল করলেই মিলবে সেবা। গুরুত্বপূর্ণ এ নম্বরটি গণমানুষের দোড় গোড়ায় পৌছে দিতে প্রচারণা চালিয়েছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি) রাজশাহী জেলা শাখা।

বৃহস্পতিবার “প্রয়োজনে সব সময়” নামক ভিবিডি’র একটি ইভেন্টের আয়োজন করা হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ সেবা নম্বর সংবলিত ব্যানার ফেষ্টুন টাঙ্গানো হয়। এছাড়াও সাধারণ মানুষের কাছে এ সেবা নম্বরটি পৌছে দিতে বিভিন্ন লিফলেট বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ভিবিডি রাজশাহী জেলার সভাপতি আব্দুল্লাহ আল রাফি ফাহিম, সহ-সভাপতি আবু
ইখতিয়ার তাতহীদ, সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা, হিউম্যান রিসোর্স অফিসার মাহমুদা রহমান, প্রজেক্ট অফিসার জিহাদুল ইসলাম, পাবলিক
রিলেশন অফিসার মিনহাজুল আবেদীন, প্রজেক্ট কো অর্ডিনেটর মাইশা তাসনিম, কো-কোঅর্ডিনেটর আবু আনন্দ প্রমূখ।

উল্লেখ্য, বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো জরুরী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশি সেবা জনগনের হাতের নাগালে পৌছে দিতে গত ১২ ডিসেম্বর থেকে বাংলাদেশেও চালু হয়েছে জরুরী সেবা নম্বর ‘৯৯৯’। জরুরি সেবা কার্যক্রমে একই সময়ে ১২০ জন সাহায্যপ্রার্থী কথা বলতে পারবেন। ৯৯৯ এ কল করতে কোনও টাকা খরচ হবে না। মোবাইল ফোনে টাকা না থাকলেও বিপদগ্রস্থ যেকোনও নাগরিক দেশের যেকোনও প্রান্ত থেকে ৯৯৯ এর মাধ্যমে পুলিশসহ অন্যান্য জরুরি সেবা সংস্থাগুলোর সাহায্য নিতে পারবেন।

জরুরি সেবা ছাড়াও কোনও অপরাধ সংঘটিত হতে দেখলে, প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, কোনও হতাহতের ঘটনা চোখে পড়লে, হতাহতের আশঙ্কা তৈরি হলে, আশেপাশে দুর্ঘটনা ও আগুনের ঘটনা ঘটলে ৯৯৯ এ কল দিলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা