রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারবিরোধী বক্তব্যের জন্য বিএনপির নেতাকর্মীরা এখন প্রতিযোগিতায় নেমেছেন : সেতুমন্ত্রী

news-image

কুমিল্লা প্রতিনিধি : ‘নারায়ণগঞ্জে যারা সন্ত্রাস করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার নির্দেশ রয়েছে। বিষয়টি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী তদারকি করছেন।’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা-নোয়াখালী সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘সরকারবিরোধী বক্তব্যের জন্য বিএনপির নেতাকর্মীরা এখন প্রতিযোগিতায় নেমেছেন। তারা হাইকমান্ডকে খুশি করতে চান।’ তিনি বলেন, ‘ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশি হতাশ। আমাদের প্রার্থীর ক্লিন ইমেজ আর বিএনপি প্রার্থী প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে অভিযুক্ত। নির্বাচনে শতভাগ বিজয়ের সম্ভাবনা আমাদের ছিল।’

মন্ত্রী জানান, কুমিল্লার টমসনব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক হচ্ছে। দুই হাজার এক শ সত্তর কোটি টাকা ব্যয়ে ৫৯ কিলোমিটার মহাসড়কটি নির্মাণ করা হবে। চারটি প্যাকেজে কাজটি হচ্ছে। এক মাসের মধ্যে কাজটি শুরু হবে।

সড়ক ও জনপদের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা