সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু ‘পাকিস্তানি’ হওয়ায় যত অপমান

news-image

বিনোদন ডেস্ক : পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রী সাবা কামার। বলিউডে কাজ করেও খ্যাতি কুড়িয়েছেন। সেই নায়িকাকেই দেশের বাইরে বার বার অপদস্ত হতে হয়েছে কারণ তিনি পাকিস্তানের নাগরিক। তার একটি ভিডিও সম্প্রতি ব্যাপকহারে ছড়িয়েছে ইন্টারনেটে।

ভিডিওতে ৩৩ বছরের সাবা জানান, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ‘নিরাপত্তা পরীক্ষা’র নামে তাকে বার বার অপমানিত করা হয়েছে কারণ তিনি পাকিস্তানি পাসপোর্ট বহন করছিলেন।

সাবা বলেন, ‘যেভাবে আমাদের (পাকিস্তানিদের) পরীক্ষা করা হয় (আন্তর্জাতিক বিমানবন্দরে)…. আমি বর্ণনা করতে পারবো না। এটা খুবই অপমানজনক যখন তারা প্রত্যেকটা জিনিস ধরে ধরে পরীক্ষা করে।’

শ্যুটিংয়ের জন্য একবার জর্জিয়ার রাজধানী তিবলিসিতে যেতে হয়েছিল সাবাকে। তিনি ছাড়া সবাই ছিলেন ভারতীয়। সাবা বলেন, সেই সফরের কথা আমার এখনো মনে আছে। আমার সঙ্গে থাকা সব ভারতীয়কে যেতে দেয়া হয়েছিল। কিন্তু আমাকে বিমানবন্দরে থামিয়ে দেয়া হয়। আমার পাকিস্তানি পাসপোর্টের কারণে এটা করা হয়েছিল। অনেক তদন্ত ও জবাবদিহি করার পর আমাকে যেতে দেয়া হয়েছিল। সেদিন আমি উপলব্ধি করেছিলাম দেশের বাইরে কী ‘সম্মান’ আমরা পাই। বিশ্বে আমাদের অবস্থান কী। আমরা কোথায় দাঁড়িয়ে আছি?’ সূত্র : জিও টিভি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা