সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তরুণকে তরুণীর ছুরিকাঘাত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পেছনের গেটের বিপরীতে আলামিন হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে এক তরুণী। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণী লাভলী ইয়াসমিন মিতা নিজেকে ইডেন কলেজের ছাত্রী পরিচয় দিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বায়েজিদ সরদার জানান, মেয়েটি ছুরি মেরে পালিয়ে যেতে চাইলে আমরা তাকে আটকে রেখে পুলিশে দিয়েছি। এ সময় মেয়েটি ছেলেটিকে ছিনতাইকারী বলে দাবি করেছে বলেও জানান বায়েজিদ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ছুরিসহ ওই তরুণীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন- দীর্ঘ দিন ধরে আলামিন তাকে উত্ত্যক্ত করে আসছিল।

আহত যুবকের বন্ধু মো. রাজু জানান, আলামিন চকবাজার ইসলামবাগ এলাকায় থাকেন। পেশায় সে প্লাস্টিক ব্যবসায়ী। মিতা নামের এক মেয়ের সঙ্গে আলামিনের প্রেম ছিল। কিছু দিন যাবৎ তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে শাহবাগের ফুলার রোড উদয় স্কুলের সামনে মিতা তার ভ্যানেটি ব্যাগ থেকে ছুরি বের করে আলামিনের পিঠে আঘাত করে।

জানা গেছে, লাভলী ইয়াসমিন মিতা ইডেন কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী এবং তার বাড়ি ঝিনাইদহে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা