,

সৃজিতের সঙ্গে ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন জয়া

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বুধবার আনন্দবাজার পত্রিকায় অভিনেত্রীর এক দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে এ বিষয়ে কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে জয়া আহসানকে প্রশ্ন করা হয়, সৃজিত মুখার্জির সঙ্গে আপনার সম্পর্কের গুঞ্জন তো থামেই না। তার ছবিতে আবারও কাজ করছেন…

জবাবে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, শিল্পী হিসেবে তো তার সঙ্গে কাজ করতেই চাই। আমরা এক সঙ্গে পথ চললে সেটা একটা বলার বিষয় ছিল। কিন্তু এটা পুরোটাই গুজব।

এদিন, বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জয়া স্পষ্টই জানিয়ে দেন যে, আপাতত তিনি বিয়ে করছেন না।

ঢাকাতে জয়ার এক বিশেষ বন্ধু রয়েছে বলে গুঞ্জন রয়েছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে তার নাম জানতে চাওয়া হয়। কিন্তু জয়া সাফ জানিয়ে দেন তার নাম বলা যাবে না।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে