,

কঙ্গনার স্বপ্নের পুরুষ এখনও সেই…

news-image

বিনোদন ডেস্ক : হৃত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ গেছে অনেক আগেই, কিন্তু এখনও মন থেকে সুপারস্টারকে মুছতে পারেননি বলিউডের ‘ক্যুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাদের দু’জনের মধ্যকার সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। তারপর হৃত্বিকের প্রতি কঙ্গনার ভালোবাসা এখনও প্রকাশ পাচ্ছে।

তবে এবার বেফাঁস মন্তব্য বা আইনি নোটিস বা নগ্ন ছবি প্রকাশের অভিযোগ নয়, এবার যেন প্রেম নিয়ে বেশ কিছুটা আকুলই শোনা গেল কঙ্গনার মুখে। তবে হৃত্বিকের নাম না নিলেও বলিউড সুপারস্টারের জন্য ভালবাসার মোহ যে এখনও তাঁর চোখে আবেশ ছড়িয়ে রেখেছে, বলিউড ‘কুইন’-এর বক্তব্য থেকেই তা আবারও স্পষ্ট।

জি নিউজের খবর, সম্প্রতি করণ জহরের সঙ্গে একটি টেলিভিশন শো-এর মঞ্চে হাজির হন কঙ্গনা। সেখানে তাঁর ‘লাভলাইফ’ নিয়ে জিজ্ঞাসা করা হলে, কঙ্গনা বলেন, ‘আমার ভালবাসার গল্প তো সব প্রত্রিকার পাতায় ছাপা হয়েছে। ভালবাসার মানুষের চোখে আমার ঈশ্বর দেখেছি, সেখানে কোনো আলোও যেমন ছিল না, তেমনি আঁধারও ছিল না, জানি না সেখানে কী দেখেছি আমি’।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে