,

উত্তরা মেডিকেলের ৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চলবে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেসরকারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আপিল বিভাগ। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে হাইকোর্টের আদেশ নিষ্পত্তি করে বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও ভর্তি থেকে বঞ্চিত শিক্ষার্থী তারিকুল ইসলামকে ৭ দিনের মধ্যে ভর্তি করানোর নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, গত ২ জানুয়ারি এক ভর্তি ইচ্ছুক ছাত্রের বাবার রিট আবেদনের শুনানি নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

একই সঙ্গে ওই কলেজে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ এই পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে এই রুলের জাবাব দেওয়ার কথা বলা হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে