সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রণব মুখার্জি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রামে পৌঁছেছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এসময় তাকে স্বাগত জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক।

দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-লিট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি।
বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে তার। পরে বিশ্ববিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজ শেষে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্যসেনের জন্মস্থান রাউজানের উদ্দেশে রওনা হবেন প্রণব।

রাউজানের নোয়াপাড়ায় সূর্যসেনের পৈত্রিক ভিটায় যাওয়ার পর রাউজান কলেজের কাছে মুন্সির ঘাটা এলাকায় সূর্যসেনের ভাস্কর্যে সম্মান জানানোর কথা রয়েছে তার।

বিকালে রাউজান থেকে নগরীতে ফিরবেন প্রণব। এরপর রাতে চট্টগ্রামের পাঁচ তারকা র‌্যাডিসন হোটেলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

ভারতের সাবেক রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ভিভিআইপি প্রটোকল এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা