রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনিসুলের অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় আতিকুলের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম।

সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

আতিকুল ইসলাম বলেন, ‘মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আমি শতভাগ আশাবাদী। দল যদি আমাকে মনোনয়ন নাও দেয়, যাকে দেবে তার পক্ষেই আমি কাজ করার অঙ্গীকার করছি। আমি যদি মনোনয়ন পাই এবং নির্বাচনে জয়লাভ করি, তাহলে আমি একটি সচল ঢাকা, নিরাপদ ঢাকা, সুস্বাস্থ্যের ঢাকা ও আধুনিক ঢাকা গড়তে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রয়াত আনিসুল হক তার কাজের মাধ্যমে প্রমাণ করেছিলেন ব্যবসায়ীরা রাজনীতিতে আসতে পারেন। সফলতার সঙ্গে নিজেদের সক্ষমতার বর্হিপ্রকাশ করতে পারেন। আমার ইচ্ছাও একই। আমি নিজেকে প্রমাণ করতে চাই। আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করবো।’

এর আগে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপের কাছে মনোনয়ন আবেদনপত্র জমা দেন আতিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা